হাজীগঞ্জে আবারও নৌকা পেলেন জনবান্ধব মেয়র লিপন

Default User
মনিরুজ্জামান বাবলু
আপডেটঃ ডিসেম্বর ২৬, ২০২০ | ৮:০৫
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আবারও নৌকা পেলেন জনবান্ধব পৌর আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন।

বিষয়টি পপুলার বিডিনিউজকে নিশ্চিত করেন মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।

জানা গেছে, দলের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের বিষয়টি মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনকে মুঠোফোনে নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

শনিবার বিকালে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়।  ওই সভায় ৬৪ টি পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সেই সভায় হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ১২ জনের মধ্যে একজনকে নির্ধারণ করা হয়। বাদ পড়েছেন ১১ জন প্রার্থী।

শনিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাদ পড়েছেন যেই ১১ জন-

হাজীগঞ্জ পৌরসভায় মেয়র পদে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়ে নৌকা পায়নি  পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, সাবেক উপজেলা পরিষদ ও পৌর চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পৌর আওয়ামী লীগের সদস্য রোটাঃ আহসান হাবিব অরুণ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু এবং পৌর আওয়ামী লীগের সদস্য ও পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসি আক্তার, সজিব ওয়াজেদ জয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আলী আশ্রাফ, জেলা মহিলা যুবলীগের সদস্য শিউলী আক্তার, আওয়ামী লীগ নেতা অধ্যাপক মোঃ সেলিম ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি   হাজী আবদুল মান্নান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব