শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর নিহত, সড়ক অবরোধ

Reporter
ফয়াসল আহমেদ
আপডেটঃ নভেম্বর ২৮, ২০২৬ | ৩:৪৭
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল (১৭) নামে কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার উয়ারুক রাঢ়া কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল শাহরাস্তি উপজেলার আজাগোড়া গ্রামের মোল্লা বাড়ির করিম মোল্লার ছেলে। তিনি ওয়ারুক বাজারের স্বপ্ন সুপারশপে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, শনিবার সকালে সাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাঢ়া কাজী বাড়ির সামনে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ফয়সালের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়। তবে কুমিল্লায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ফয়সালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে জড়ো হয়ে অবরোধ শুরু করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধ তুলে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে আঞ্চলিক পিঠা প্রতিযোগিতা ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত চাঁদপুরে ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত মডার্ন শিশু একাডেমির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মতলব দক্ষিণে অঙ্গীকার বর্ণ প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা প্রদান সম্পন্ন হাজীগঞ্জ স: মডেল পাইলট উবি’র শতবর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে: এমপি শেখ ফরিদ মানিক তোমরাই চাঁদপুরের মেরুদণ্ড, তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ: এমপি শেখ ফরিদ মানিক হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মেনাপুর ইসলামি মহাসম্মেলনে উপস্থিত হয়ে দোয়া চাইলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ সিদ্দিকুর রহমান মেনাপুরে দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন সম্পন্ন!! ৮জন ছাত্রকে পাগড়ী প্রদান শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর নিহত, সড়ক অবরোধ চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়েছে দুটি আসন শাহমাহমুদপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ২০২৮ সাল থেকে নতুন বিষয় যুক্ত হবে, বইয়ের বাইরেও শিখতে হবে: চাঁদপুরে শিক্ষামন্ত্রী চাঁদপুরে গরুর খাবারে বিষ মিশিয়ে ৫ গরু হত্যা, অসুস্থ আরো কয়েকটি গরু চাঁদপুরের মেঘনায় নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজারসহ গ্রেপ্তার ৫ চাঁদপুরে বেড়েছে সবজির দাম, ইলিশের দামও আকাশচুম্বী চলন্ত বাসেই জন্ম নিলো ফুটফুটে ছেলে, মানবতার অনন্য দৃষ্টান্ত মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল