চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৭, ২০২৬ | ১২:২১
Link Copied Successfully!

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরান বাজার এলাকায় নিজ বাসা থেকে নাছির উদ্দিনকে আটক করে পুলিশ। একই সময়ে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

এদিকে শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের এ কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে পৃথক বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ১১ দলের নেতাকর্মীরা।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর জানান, পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। জেলা জুড়ে অভিযান এখনো চলমান। আটকের সর্বশেষ তথ্য পরে জানানো হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন শাহরাস্তিতে আওয়ামীলীগের ৬ নেতা আটক হাজীগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা হাজীগঞ্জ ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল হলে তৈরি হবে নতুন কর্মসংস্থান: বিডা চেয়ারম্যান হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হাজীগঞ্জ থানা পুলিশের সফল। বিকাশে ভুল নাম্বারে চলে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার চাঁদপুরে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতিসহ গ্রেফতার ৭৪, আটক ১৯ কিশোর মতলব উত্তরে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার মতলব দক্ষিণে আ’লীগ ও যুবলীগের ২ নেতা আটক চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক চাঁদপুর সদর বাগাদীতে আওয়ামী লীগ নেতা আটক মতলবে ভাতীজাকে হত্যার চেষ্টার অভিযোগ, থানায় মামলা চাঁদপুরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিষয়ে প্রশিক্ষণ