ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন সাদ্দাম হোসেন মিঠু

অনলাইন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৯, ২০২৬ | ১০:০১
Link Copied Successfully!

ক্রীড়াক্ষেত্রে অবদান ও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার স্বীকৃতি হিসেবে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তির ক্রীড়া সংগঠক সাদ্দাম হোসেন মিঠু। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।

শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও শাহরাস্তি প্রিমিয়ার লিগের (এসপিএল) পরিচালক মিঠু এ পুরস্কার অর্জন করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন। সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের অবদানকে উৎসাহিত করতে এ পুরস্কার দেওয়া হয়। ২০২৬ সালে আটটি ক্যাটাগরিতে দেশের ১৫ জন তরুণ-তরুণীকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।

শাহরাস্তি উপজেলায় ক্রিকেটের বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করছেন মিঠু। তাঁর প্রতিষ্ঠিত শাহরাস্তি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় তরুণেরা ক্রিকেটার হিসেবে গড়ে ওঠার সুযোগ পাচ্ছেন। একাডেমির বেশ কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যে ঢাকার বিভিন্ন ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন।

বিজ্ঞাপন

তৃণমূল পর্যায়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটের প্রসারেও ভূমিকা রাখছেন মিঠু। তার পরিচালনায় ২০২৩ সালে শুরু হয় শাহরাস্তি প্রিমিয়ার লিগ (এসপিএল)। টুর্নামেন্টের আয়োজন ও মাঠের নান্দনিক সাজসজ্জা ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছে। এতে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও সংগীতশিল্পী আসিফ আকবরের উপস্থিতি আয়োজনটিকে বাড়তি আকর্ষণ দিয়েছে।

যুবসমাজকে মাদক ও জুয়ার নেতিবাচক প্রভাব থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তোলা মিঠুর উদ্যোগের অন্যতম লক্ষ্য। ক্রিকেটকে বিনোদনের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যম হিসেবে দেখেন তিনি। স্থানীয় পর্যায়ে ক্রিকেটের অবকাঠামো ও প্রতিযোগিতার সুযোগ তৈরির মধ্য দিয়ে এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন এই সংগঠক।

পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে মিঠু বলেন, এটি আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত, যা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এই অর্জন আমাকে আগামী দিনে আরও বড় পরিসরে তরুণদের সঙ্গে নিয়ে খেলাধুলার প্রচার ও প্রসারে কাজ করতে অনুপ্রাণিত করবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে যুবসমাজকে সম্পৃক্ত করে খেলাধুলার উন্নয়ন ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতে চাই। এ ক্ষেত্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব সময় সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আমার প্রত্যাশা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুর রহমান বাবু ঠিকাদারের গাফিলতির কারনে, মতলবের মাছুয়াখাল -চারটভাঙ্গা সড়কের কাজ শেষ হয়নি ৪ বছরেও  ‎কচুয়া বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন ডিসি আহমেদ জিয়াউর রহমান ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন সাদ্দাম হোসেন মিঠু মতলবে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর ২১ লাখ টাকা জমা দিয়ে জামিন পেলেন হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী, বাদীরও জামিন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪২ ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৫১ চাঁদপুরে অসুস্থ লঞ্চযাত্রীকে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের হাজীগঞ্জে ১১ কিশোরকে অভিবাবকের জিম্মায় কালচোঁ দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে জাকির হোসেন মিয়াজির প্রার্থীতা ঘোষণা ফরিদগঞ্জে জালনোটসহ চার নারী আটক, পুলিশের কাছে দিলেন ব্যবসায়ীরা চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড মতলব দক্ষিণে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক হাজীগঞ্জে ভবন নির্মাণ নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু মতলব দক্ষিণে বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শনে এনামুল হক বাদল কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, মায়ের মামলায় আদালতে স্বামী