হাজীগঞ্জে ছাত্রীরা পেলো ৩৮ টি বাই-সাইকেল ও ৯৭৫টি ন্যাপকিন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৮, ২০২০ | ২:৩৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নে বেলচোঁ কারিমাবাদ ফাযিল মাদ্রাসায় ৩৮ জন ছাত্রী বাই- সাইকেল ও ৯৭৫ জন ছাত্রীর মাঝে ন্যাপকিন বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে বাই-সাইকেল বিতরণ করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ও চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

বিজ্ঞাপন

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার সভাপতিত্ব এবং বেলচোঁ কারিমাবাদ ফাযি

ল মাদ্রাসার ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক আরিফ ইমাম মিন্টুর উপস্থাপনায় বক্তৃতা করেন সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতেমা, সার্বিক ব্যবস্থাপনায় থাকা ৬নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. কবির হোসেন মিয়াজী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুনীল দেউড়ী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর রিয়াজ সরকার, মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু তাহের প্রমুখ।

বিজ্ঞাপন

ওইসময় বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয় ও বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের ৩৮ জন ছাত্রীদের মাঝে এই সাইকেলগুলো বিতরণ করা হয়।

এছাড়া চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে ৯৭৫ পিচ ন্যাপকিন বিতরণ করা হয়। বিদ্যালয়গুলো হলো বেলচোঁ উচ্চ বিদ্যালয়, বেলচোঁ কারিমাবাদ ফাযিল মাদ্রাসা, বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয় ও বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা