
কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল


কেন্দ্রীয় জিয়া মঞ্চ ও কচুয়া উপজেলা বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল। ১ অক্টোবর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি থেকে কচুয়ার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের সফিবাদ গ্রামের বিএনপি নেতা জুলহাস উদ্দিন জুয়েলের ইয়াবা সেবনের ৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।এ নিয়ে তার বিপক্ষে ব্যাপক কমেন্ট করে নেটিজনরা।
ফেসবুকে আলোচনা কিছুতেই থামছে না। সবাই বলতে চেয়েছেন এত বড় পদবী ধারী বিএনপি নেতার এভাবে ইয়াবা সেবন দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।দলীয় নেতা কর্মীগণ ইয়াবা সেবনের ঘটনাকে কেন্দ্র করে পক্ষ বিপক্ষে বিভক্তি হয়ে পড়েছে।
অনেকে বিষয়টির ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্যের প্রতি আহ্বান জানিয়েছে।


এ ব্যাপারে জুলহাস উদ্দিন জুয়েল বলেন আমি মাদক সেবনকারীদের মাদকসহ ধরে পুলিশে দেই।আমাকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। আমার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।




























