বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২, ২০২৬ | ৭:৫৯
Link Copied Successfully!

চাঁদপুর শহরের বেগম মসজিদ আল ঈমান খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনীভিত্তিক ‘সীরাত প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় চাঁদপুর জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার পঞ্চম থেকে দশম শ্রেণির প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
আয়োজক দারুল ঈমান মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের মুতামিম মুফতি মাহবুবুর রহমান জানান, প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ৩৪ জনকে পুরস্কৃত করা হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার হিসেবে সাইকেল এবং তৃতীয় পুরস্কার হিসেবে ব্লেন্ডার দেওয়া হয়। এছাড়া পঞ্চদশ স্থান পর্যন্ত অর্জনকারীদের স্কুল ব্যাগসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন এবং তা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এর আগে প্রায় দেড় মাস ধরে বেগম জামে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত