চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হোসেন মোল্লার ব্যাপক গণসংযোগ

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ আগস্ট ২৬, ২০২৬ | ১:৪২
Link Copied Successfully!

আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও জনসম্পৃক্ততা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হোসেন মোল্লা। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে তিনি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

মঙ্গলবার বিকেলে ফারুক হোসেন মোল্লা তার নিজ গ্রামের লক্ষ্মীপুর এলাকার রূপনগর, চৌরাস্তা,  আনন্দবাজার, কাজী মার্কেট, জামতলাসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

গণসংযোগকালে তিনি এলাকার মানুষের সঙ্গে
সরাসরি কথা বলেন এবং ইউনিয়নের উন্নয়ন ও
নাগরিক সেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা
করেন।

গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক
হোসেন মোল্লা বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত
হলে ইউনিয়নের সকল অনিয়মের বিরুদ্ধে রুখে
দাঁড়াব।

মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের
বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কার্যকর
উদ্যোগ গ্রহণ করব। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত

বিজ্ঞাপন

করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।”

তিনি আরও বলেন, “ইউনিয়ন পরিষদের মাধ্যমে
জনগণ যে সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখেন, সেগুলো সঠিকভাবে ও স্বচ্ছতার সঙ্গে মানুষের মাঝে পৌঁছে
দেওয়ার চেষ্টা করব।

কোনো ধরনের বৈষম্য বা অনিয়ম যেন না হয়, সেদিকে বিশেষ নজর থাকবে।”

শিক্ষা ও তরুণ প্রজন্মের উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করে ফারুক হোসেন মোল্লা বলেন,  শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করতে চাই।

আমাদের তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার উদ্যোগ
নেওয়া হবে।”

ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তিনি বলেন, “ইউনিয়নের যেসব উন্নয়নমূলক কাজ এখনো অসমাপ্ত রয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

বিশেষ করে যেসব রাস্তাঘাটের কারণে সাধারণ  মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, সেগুলোর দিকে বিশেষ নজর দিয়ে সংস্কার ও উন্নয়নের ব্যবস্থা করা হবে।

জনগণের চলাচল সহজ ও নিরাপদ করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য।”

তিনি বলেন, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে  সরাসরি যোগাযোগ ও জবাবদিহিতা থাকে। তাই নির্বাচিত হলে সাধারণ মানুষের কথা শোনা, তাদের সমস্যা চিহ্নিত করা এবং অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

গণসংযোগকালে ফারুক হোসেন মোল্লা এলাকার
বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, ব্যবসায়ী, যুবক, শিক্ষার্থীসহ  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তার কাছে তুলে ধরেন।

আসন্ন স্থানীয় নির্বাচনকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় ফারুক হোসেন মোল্লার এই গণসংযোগকে ঘিরে স্থানীয় পর্যায়ে ভোটারদের মধ্যে আলোচনা ও আগ্রহ দেখা গেছে।

ফারুক হোসেন মোল্লা বলেন, জনগণের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা নিয়ে সুবিদপুর পূর্ব  ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব