এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় কচুয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

Reporter
নাছির উদ্দিন
আপডেটঃ আগস্ট ১৪, ২০২৬ | ৬:১৩
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্ৰামে সদ্য এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে নাদিয়া আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার কোয়া চাঁদপুর গ্রামের কালাগাজী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত নাদিয়া আক্তার উপজেলার তুলপাই গ্ৰামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। তিনি চান্দিনার কৈলাইন উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বেশ কিছুদিন আগে প্রকাশিত ফলে তিনি তিন বিষয়ে অকৃতকার্য হন। এরপর থেকেই তিনি মানসিক চাপে ছিলেন বলে জানা গেছে।

​নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাদিয়ার বাবা দ্বিতীয় বিয়ে করায় তার মা নুরুন্নাহার বেগমের কোনো খোঁজখবর নিতেন না। মা ও দুই বোনকে নিয়ে নানাবাড়ি কোয়া চাঁদপুর গ্ৰামে বসবাস করতেন নাদিয়া।

বিজ্ঞাপন

​নিহতের মা নুরুন্নাহার বেগম জানান, রাতে ডিউটি শেষে শুক্রবার সকাল ১০টায় বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে আড়ার সাথে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তিনি আরও জানান, পরীক্ষায় ফেল করার পর মেয়ের সাথে কোনো বকাঝকা করা হয়নি।

​কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও এর পেছনে অন্য কোনো বিষয় আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা