হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেল কনিজ ফাতেমা, স্বপ্ন আদর্শ শিক্ষক হওয়ার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৩, ২০২৬ | ১:৩৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী কনিজ ফাতেমা। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

নিজের সাফল্যের পেছনে নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের অনুপ্রেরণাকে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে কনিজ ফাতেমা।

সাফল্যের অনুভূতি প্রকাশ করে কনিজ ফাতেমা বলেন, “এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে আমি খুবই আনন্দিত। আমার এই অর্জনের পেছনে বাবা-মা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অনেক অবদান রয়েছে। তারা সবসময় আমাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন। ভবিষ্যতে আমি একজন আদর্শ শিক্ষক হতে চাই এবং দেশ ও সমাজের জন্য কাজ করতে চাই। আমার স্বপ্ন পূরণের জন্য সবার দোয়া চাই।”

বিজ্ঞাপন

কনিজ ফাতেমার পিতা মো. মহসিন মিয়াজী একজন ব্যবসায়ী এবং মাতা ঝর্ণা আক্তার গৃহিণী। মেয়ের সাফল্যে আনন্দ প্রকাশ করে মো. মহসিন মিয়াজী বলেন, “মেয়ের ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সে যেন ভবিষ্যতে তার স্বপ্ন পূরণ করতে পারে, এজন্য আমরা সবসময় তার পাশে থাকব। কনিজের জন্য সবাই দোয়া করবেন, যাতে সে একজন ভালো মানুষ ও আদর্শ শিক্ষক হয়ে দেশ ও মানুষের সেবা করতে পারে।”

কনিজ ফাতেমার পরিবারের সদস্যরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্ন পূরণের জন্য সকলের দোয়া কামনা করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা