হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ২৯ আগস্ট ভোট গ্রহণ

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ আগস্ট ১১, ২০২৬ | ১২:২২
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকালে নির্বাচনী তফসিল ঘোষণা করে বিস্তারিত তুলে ধরেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. ইবনে আল জায়েদ হোসেন। তফসিল অনুযায়ী আগামি ২৯ আগস্ট, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। এরমধ্যে মনোনয়নপত্র বিতরণ ১১-১৩ আগস্ট, দাখিল ১৬ আগস্ট, যাচাই-বাছাই ১৭ আগস্ট, প্রত্যাহার ১৮ আগস্ট, প্রার্থীদের খসড়া তালিকা ১৯ আগস্ট প্রকাশ, প্রতীক বরাদ্দ ২০ আগস্ট।

এসময় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল, সদস্য সচিব উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান ও সদস্য উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম প্রেসক্লাব’সহ ব্যবসায়ী সমিতির সাবেক নেতৃবৃন্দ, সম্ভাব্য প্রার্থী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা