জিপিএ-৫ পেয়ে মাহাবির স্বপ্ন উচ্চশিক্ষা শেষে সফল উদ্যোক্তা হওয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১০, ২০২৬ | ৪:১৬
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে শাহ জালাল হোসাইন মাহাবি। সে হাজীগঞ্জ পাইলট মডেল হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে এ ফলাফল অর্জন করে।

শাহ জালাল হোসাইন মাহাবি হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাঁকৈরতলা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাজির আহমেদ কোম্পানির ছেলে।

কৃতিত্বপূর্ণ ফলাফলে নিজের অনুভূতি প্রকাশ করে মাহাবি তার শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। তাদের উৎসাহ, সহযোগিতা ও সঠিক দিকনির্দেশনার কারণেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে জানায় সে।

বিজ্ঞাপন

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাহাবি জানায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি নিজের পড়াশোনা চালিয়ে যেতে চায় সে। উচ্চশিক্ষা শেষে একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার স্বপ্ন।

মাহাবির এ সাফল্যে তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা মাহাবির উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্নপূরণের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা