চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিক অ্যাডভোকেট রুহুল আমিনের শেষ জানাজা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৮, ২০২৬ | ৪:১৯
Link Copied Successfully!

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সর্বজনশ্রদ্ধেয় সিনিয়র অ্যাডভোকেট মোঃ রুহুল আমিনের শেষ জানাজার নামাজ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সম্পন্ন হয়েছে। শনিবার (৮ আগস্ট) বাদ জোহর অনুষ্ঠিত এই জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে।

আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সালের সঞ্চালনায় জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামাল উদ্দিন, মরহুমের ছোট ভাই বুয়েটের সাবেক অধ্যাপক ড. নুরুল আমিন, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি শামছুল আলম মন্টু। এ সময় আইনজীবী সমিতির সকল সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

​এর আগে গত শুক্রবার বাদ জুমা মরহুমের নিজ হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান মতলব উত্তর উপজেলার নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে ৯৩ বছর বয়সী এই প্রবীণ আইনজীবী স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় পেশাগত দায়িত্বে আদালতে শুনানিরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​কর্মজীবনে দীর্ঘ ৫৪ বছর নিষ্ঠার সাথে আইনপেশায় নিয়োজিত ছিলেন এই বর্ষীয়ান ব্যক্তিত্ব। আইন পেশায় যুক্ত হওয়ার পূর্বে তিনি শিক্ষকতা ও ব্যাংকিং খাতেও সফলতার সাথে দায়িত্ব পালন করেন। পেশাগত পরিচয়ের পাশাপাশি রাজপথের রাজনীতি ও সমাজসেবায় তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন। তিনি অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং পরবর্তীতে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।

শিক্ষা বিস্তারেও তাঁর অবদান ছিল অপরিসীম; তিনি মতলব ডিগ্রি কলেজ সরকারীকরণ হওয়ার পূর্ব পর্যন্ত কলেজটির সভাপতির দায়িত্বে ছিলেন এবং তাঁরই প্রত্যক্ষ প্রয়াসে প্রতিষ্ঠানটি পরবর্তীতে সরকারীকরণ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা