হাজীগঞ্জে যুবধারা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি সংবাদ সন্মেলন

Reporter
কামরুজ্জামান টুটুল
আপডেটঃ আগস্ট ৫, ২০২৬ | ৫:৫৩
Link Copied Successfully!

যুবধারা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি সংবাদ সন্মেলন করেছে। সমিতির সকল শাখার সকল গ্রাহকের অবগতির জন্য উক্ত সংবাদ সন্মেলেন লিখিত বক্তব্য পড়েন চেয়ারম্যান জুলহাস মিয়া। বুধবার (৫ আগষ্ট ২০২৬ ) হাজীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত ও এর সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপ্রধানে সংবাদ সন্মেলনে জুলহাস মিয়া জানান, গ্রাহককের যে পরিমান টাকা আমার কাছে রয়েছে তার ছেয়ে প্রায় দ্বিগুন সমিতির টাকা ব্যবসায়ীদের কাছে ঋণ বাবৎ জমা আছে। কার্যক্রম বন্ধ থাকাতে ব্যবসা রুলিং করা সম্ভব হচ্ছে না। আমাকে আপনারা সময় ও সুযোগ দিলে আমি কাজ শুরু করবো, আর যাদের টাকা আমার কাছে রয়েছে তা ধীরে ধীরে পরিষোধ করতে পারবো। আমাকে সহযোগিতা করে ব্যবসা চালু করার সুযোগ দিলে সবার দেনা পরিশোধ করতে পারবো, ইনশাআল্লাহ্।

লিখিত বক্তব্যে জুলহাস মিয়া আরো জানান, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যুবধারা শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা কমিটির এম.এ নাফের শাহ্, খোরশেদ আলম (দুলাল মাস্টার), শাহাজাহন মাস্টার ইন্তেকাল করেছেন। উনাদের রুহের মাগফিরাত কামনা করে বলছি ২০০৪ সাল থেকে যুবধারা নামে একটি প্রতিষ্ঠান সেলাই, মৎস, গবাদি পশু, হাঁস ও মুরগি, চাষাবাদ ও প্রশিক্ষণ শুরু করি। পরবর্তীতে উপজেলা সমবায় অফিস থেকে রেজিটেশন নিয়ে ক্ষুদ্রঋণ কার্যকম শুরু করি এর পর থেকে দীর্ঘদিন সুনামের সাথে পরিচালনা করে আসছি এবং সরকারী ও বেসরকারী ভাবে বিভিন্ন পুরস্কার গ্রহণ করেছে সমিতি। ২০২৩ সালে কিছু অসাধু কর্মকতা ও কর্মচারী বাকিলা অফিসের কর্মকতারা সদস্যদের কাছ থেকে টাকা সংগ্রহ করে অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে। এই খবর গ্রাহক/সদস্যদের মাঝে ছড়িয়ে পরলে সদস্যরা টাকা উত্তোলনের জন্য সবাই একত্র হয়ো চাপ সৃষ্টি করে। এতে কালেকশন কমে যায় আর অনেক কিস্তির টাকা বন্ধ করে দেয়। গ্রাহকের সঞ্চয় টাকা ও অন্যান্য টাকা ফেরত দিতে প্রতিষ্ঠানের বেগ পেতে হয়। এই সমস্যাগুলো কাটিয়ে না উঠতে আবার ৫ আগস্ট ২০২৪ইং সালে সরকার পতন হওয়ার পর আরো উত্তোলন বহুগুণ বেড়ে যায়। একই সময় সদস্যরা সম্পূর্ণ কিস্তি দেওয়া বন্ধ করে দেয়। মূলত তারপরেই প্রতিষ্ঠান আরো ঝুঁকির মধ্যে পড়ে। এতে পরিচালক গণ তাদের ব্যক্তিগত তবিল থেকে প্রতিষ্ঠানকে টাকা প্রদান করেন। তাতেও ঝুঁকি না কমে আরো বহুগুন বেড়ে যায়। প্রতিষ্ঠানটি বন্ধ হওয়া উপক্রম দেখে আমার ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে ও আমার নিজ বাড়ি ব্যাংকে বন্ধক রেখে ২ কোটি টাকা লোন উত্তোলন করি ও প্রতিষ্ঠানের সদস্যদের যতটুকু দেয়া সম্ভব দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় কিছু চক্রান্ত কারি প্রতিহিংসা পরায়ন হয়ে প্রতিষ্ঠানকে ধংস করার লক্ষে এবং আমাকে নিঃশেষ করার জন্য চক্রান্ত শুরু করে। তারই সূত্র ধরে হঠাৎ করে কিছু লোক অফিস ভাংচুর করে কম্পিউটার সহ ও মালামাল নিয়ে যায় এবং আমার কর্মকতাদেরকে মারধর করে।

তারপর আমি কোন কিছু উপায় না পেয়ে উপজেলা ও জেলা কর্মকতাদের অব্যহিত করি। নিজে বাঁচার জন্য ৯৯৯ ফোন দিয়ে বাঁচার চেষ্টা করি। পরের দিন পরিচালকসহ আমরা অফিস কর্মকতাদের কে নিয়ে এসব বিষয় নিয়ে মিটিং করি। এর ২/৩ দিন পরে কিছু স্থানীয় পত্রিকায় আসে যুবধারা ও জুলহাস মিয়া পালিয়ে গেছে এই কথা জানাজানি হলে সদস্যদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। পরের দিন সদস্যরা এসে অফিসে ভাংচুর করে এবং অফিসে তালা ঝুলিয়ে দেয়। তারপর থেকে আমরা আর অফিস খুলতে পারি নাই। এতে সদস্যরা ক্ষতিগ্রস্থ হয়েছে এবং প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্থ হয়েছে। যুবধারা ছিল, যুবধারা আছে, যুবধারা থাকবে। সদস্যদের টাকার চেয়ে প্রতিষ্ঠানের টাকা অনেক গুণ বেশি ফিল্ডে আছে। এখন আমরা সদস্যদের ও সকলের সহযোগিতা পেলে অফিস খুলে টাকা কালেকশন করে সদস্যদের কে উত্তোলন প্রদান করতে পারবো। আপনারা আমাদের প্রতিষ্ঠানের প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন, আমি আপনাদের আমানতের খেয়ানত করবো না, ইনশাআল্লাহ্। আপনাদের সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।

বিজ্ঞাপন

যুগ্ন সম্পাদক পাপ্পু মাহমুদের সঞ্চালেন এতে হাজীগঞ্জের বিভিন্ন নিউজ পোর্টাল, প্রিন্ট পত্রিকার জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের গনমাধ্যমে কর্মরত সাংবাদিকগন ও প্রেসক্লাবের সকল সাংবাদিকগন ঊপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা