নতুন প্রজন্ম ও তরুণ প্রজন্মের সেতুবন্ধন যুবলীগ- মেজর রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

Default User
এসএম মিরাজ মুন্সী/পাপ্পু মাহমুদ/ মজিব পাটোয়ারী
আপডেটঃ নভেম্বর ৩০, ২০২০ | ৮:৫০
Link Copied Successfully!

সোমবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে বর্ণাঢ্য  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সময় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন হাজীগঞ্জ-শাহারাস্তি নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, নতুন প্রজন্ম ও তরুণ প্রজন্মের সেতুবন্ধন হলো এই যুবলীগ। বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রীয়ভাবে যুবলীগ অনেক ভূমিকা রেখেছে। রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সক্রিয় ভূমিকায় রয়েছে যুবলীগ।

ওই সময় বিশেষ অতিথির বক্তৃতায় জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু বলেন, সুশৃংখল হয়ে যুবলীগে আসতে হবে। দেশের যেকোনো পরিস্থিতিতে যুবলীগকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

এছাড়াও আনন্দ র‌্যালী শেষে সমাবেশে বক্তৃতা রাখেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সালাউদ্দিন বাবর, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ জসিম উদ্দিন।

হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল এর সভাপতিত্ব এবং যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন সোহেল এর পরিচালনায় মিছিল ও সমাবেশে অংশ নেয় হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল- আলম লিপন, উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন কমিটির সমন্বয়ক আব্দুর রশিদ মজুমদার, হাজীগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মেয়র পদপ্রার্থী রোটা. আহছান হাবিব অরুণ, উপজেলা আওয়ামী লীগের শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক এবং ১০ নং গন্ধব্যপুর ইউনিয়নের  চেয়ারম্যান পদ প্রাথী মো. দুলাল হোসেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাছান রাব্বীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সোমবার দুপুরের পর থেকে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদ প্রত্যাশী এবং যুবলীগের নেতৃবৃন্দ ব্যানার-ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজীগঞ্জ বাজারে অবস্থান নেয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য যোগ্য মিছিলগুলো হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ইউছুফ প্রধানীয়া সুমন, ৬নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মজিবুর রহমান, ৭নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী  ইয়াছিন আরাফাত, ৭নং বড়কুল ইউনিয়ন যুবলীগের নেতৃত্ব দেন আহবায়ক মনির হোসেন, ৮নং হাটিলা ইউনিয়নের এসএম রাসেল পাটওয়ারী ও সাখাওয়াত হোসেন, ৯নং গন্ধব্যপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী আলী আহম্মদ ভুঁইয়া, গন্ধব্যপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুনছুর আহম্মেদ বিপ্লব, ১নং রাজারগাঁও ইউনিয়নে মিছিলের নেতৃত্ব দেন আবদুল হাদী, ২নং বাকিলা ইউনিয়ন যুবলীগের নেতৃত্ব দেন যুবলীগের আহবায়ক ইব্রাহীম খান রনি, ৪নং কালচোঁ ইউনিয়ন থেকে আসা মিছিলের নেতৃত্ব দেন বিশিষ্ট ব্যবসায়ী এস এম মানিকসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব