
রক্তের সন্ধানে আমরা (৬৪ জেলা)’র পক্ষ থেকে শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান


সামাজিক সংগঠন রক্তের সন্ধানে আমরা (৬৪ জেলা)’র পক্ষ থেকে হতদরিদ্র শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে শিক্ষার্থীর পরিবারের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জামশেদ হোসেন বাপ্পী বলেন, শিক্ষার আলো ছড়াতে, ভালোবাসার হাত বাড়াতে এমন স্লোগানকে সামনে রেখে ”রক্তের সন্ধানে আমরা (৬৪ জেলা)” সর্বদাই মানবতার সেবায় নিয়োজিত। মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর পাশাপাশি সমাজের প্রতিটি ভালো কাজে পাশে থাকাই রক্তের সন্ধানে আমরা (৬৪জেলা) সংগঠনের মূল অঙ্গীকার।
তারই ধারাবাহিকতায় চাঁদপুর জেলার হাজীগঞ্জের কঁইয়ারপুল এলাকার একজন শিক্ষার্থীকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক অর্থ সম্পাদক আবু সুফিয়ান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবেক দুলাল চন্দ্র দাস, ইমরান পাটোয়ারী, সদস্য রহমত উল্লাহ, মোঃ ফারুক হোসেন ও রাকিব।








