চাঁদপুরে মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ ২ জনকে কারাদণ্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২১, ২০২৬ | ২:৩৩
Link Copied Successfully!

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ইয়াবাসহ ২ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার চাঁদপুর সদরের দুটি স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তানভীর রাব্বী। প্রসিকিউশনে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের পরিদর্শক মো: আবু রেজা মেহেদী হাসান।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর মডেল থানাধীন ওয়্যারলেস মোড় সংলগ্ন মুন্সি বাড়ীর রাস্তার উপর অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: ইউসুফ মৃধা (৪৫) কে গ্রেফতার করা হয়।
তার বাড়ি মধ্য তরপুরচন্ডী মৃধা বাড়ী, ১৩ নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা।

আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

একই দিন চাঁদপুর-ফরিদগঞ্জ হাইওয়ে রোডের সোনালী ব্যাংকের সামনে অভিযান চালিয়ে ১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ মোঃ শাকিল মল্লিক (২৪) কে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তার বাড়ি মধ্য তরপুরচন্ডী মল্লিক বাড়ী, ১৩ নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা।

আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

জেলা প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে জেলা জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা