মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের জবাব দিলেন জাকির মজুমদার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২০, ২০২৬ | ৪:৪৪
Link Copied Successfully!

সম্প্রতি একটি ওয়ার্ডে গণসংযোগকালে মতবিনিময়কে ঘিরে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের জবাব দিলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদ প্রার্থী জাকির মজুমদার। তার পাঠানো বিবৃতি হুবহু তুলে ধরা হলো-

সম্মানিত হাজীগঞ্জ পৌরবাসী, আসসালামু আলাইকুম।

আমি মোহাম্মদ জাকির হোসেন (জাকির মজুমদার), আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী।

বিজ্ঞাপন

সম্প্রতি আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। বিষয়টি সম্পর্কে আপনাদের কাছে সত্য তুলে ধরা আমার দায়িত্ব বলে মনে করছি।

গত শুক্রবার বিকেলে আমি মকিমাবাদ ৪ নং ওয়ার্ডে গণসংযোগ করি। বাস টার্মিনাল এলাকায় উপস্থিত অসংখ্য মানুষের সঙ্গে কুশল বিনিময়, সালাম ও করমর্দন করি। নির্বাচনী গণসংযোগে একজন প্রার্থীর জন্য উপস্থিত মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করাই স্বাভাবিক, আর আমার ক্ষেত্রেও সেটিই ঘটেছে।

আমার ওই গণসংযোগের একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেই সংবাদ থেকে একটি খণ্ডিত ভিডিও ও স্থিরচিত্র কেটে বিকৃতভাবে উপস্থাপন করে কয়েকটি ফেসবুক আইডি ও ভুয়া নিউজ লোগো ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

ওই প্রচারণায় দাবি করা হচ্ছে যে, চব্বিশের আন্দোলনে টোরাগড় গ্রামের শহীদ আজাদ সরকার হত্যা মামলার এক আসামির সঙ্গে আমি গোপনে সাক্ষাৎ করেছি, আঁতাত করেছি এবং তাকে নিয়ে গণসংযোগ করেছি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

বাস টার্মিনালে গণসংযোগের সময় সেখানে উপস্থিত বহু মানুষের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিও ছিলেন। একজন প্রার্থী হিসেবে অন্য সবার মতো তাঁর সঙ্গেও আমি সৌজন্যবশত করমর্দন ও কুশল বিনিময় করেছি। এই স্বাভাবিক ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে গোপন বৈঠক বা আঁতাত হিসেবে প্রচার করা হচ্ছে, যা সত্যের সম্পূর্ণ বিপরীত।

আমি হাজীগঞ্জ পৌরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি—যে কোনো তথ্য বিশ্বাস করার আগে অনুগ্রহ করে তার সত্যতা যাচাই করুন। গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য ও বাস্তবতার পাশে থাকুন।

যারা জেনে-শুনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন, তাদের জন্য আমি আল্লাহর কাছে হেদায়েত কামনা করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে সত্য কথা বলার এবং সত্যের পথে থাকার তাওফিক দান করেন।

আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা কামনা করছি।

ধন্যবাদ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা