আমাদের এই ঐতিহ্যকে আরও শক্তিশালী করতে হবে: এমপি মানিক

Default User
মো: সবুজ গাজী
আপডেটঃ জুলাই ১৬, ২০২৬ | ১১:৩৩
Link Copied Successfully!

চাঁদপুর শহরের বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেছেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি পর্যায়ক্রমে শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে অবস্থিত শ্রী শ্রী মহাপ্রভু নীলাচল মন্দির, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), নতুন বাজার শ্রী শ্রী গোপাল জিউর আখড়া এবং পুরাণ বাজার হরিসভা জগন্নাথ মন্দিরে আয়োজিত রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে একসঙ্গে বসবাস করে আসছে। আমাদের এই ঐতিহ্যকে আরও শক্তিশালী করতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার-এই চেতনাই আমাদের এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরো বলেন, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, মানবিকতা ও সামাজিক বন্ধনের প্রতীক। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। চাঁদপুরে সবসময় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে-এটাই আমাদের অঙ্গীকার।
তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিভেদ নয়, সম্প্রীতির বন্ধনই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্ত্তী এবং সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি. এম. শাহাজাহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা