
চাঁদপুরে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ১৫ জুলাই ২০২৬ রাতে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব ফয়েজ আহম্মেদের তত্ত্বাবধানে এবং এএসআই মো. শাহজাহানের নেতৃত্বে থানার একটি চৌকস টিম রাত্রীকালীন মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চাঁদপুর সদর মডেল থানাধীন হানারচর ইউনিয়নের ১নং ওয়ার্ড, চাঁদপুর-হরিনা রোডে গাজীর স্কুলের পাশে শাহজাহান মুন্সির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মো. মনির হোসেন গাজীকে (৩৫) গ্রেফতার করা হয়।


এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মনির হোসেন গাজী চাঁদপুর সদরের ৯নং বালিয়া ইউপির ১নং ওয়ার্ড উত্তর ইচলী গ্রামের ছয়াল বাড়ির বাসিন্দা। তার পিতার নাম জব্বার গাজী ও মাতার নাম রছুমা বেগম।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

























