হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অত্যাধুনিক সেল কাউন্টার মেশিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৫, ২০২৬ | ৩:৪৩
Link Copied Successfully!

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হকের নির্দেশে এবং হাজীগঞ্জ পৌরসভার অর্থায়নে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক Automatic Hematology Analyzer বা Cell Counter মেশিন চালু করা হয়েছে।

সোমবার আনুষ্ঠানিকভাবে মেশিনটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান। এসময় হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন এই মেশিন চালুর ফলে এখন থেকে হাজীগঞ্জ সরকারি হাসপাতালে স্বল্পমূল্যে রক্ত পরীক্ষার রিপোর্ট আরও দ্রুত সময়ে এবং নির্ভুলভাবে প্রদান করা সম্ভব হবে। এতে সাধারণ রোগীদের চিকিৎসা সেবার মান বৃদ্ধি পাবে এবং বাইরে গিয়ে পরীক্ষা করানোর ভোগান্তি কমবে।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, “এই আধুনিক মেশিনটি আমাদের সেবার গতি ও মান দুটোই বাড়াবে। আমরা চাই হাজীগঞ্জের মানুষ ন্যূনতম খরচে সর্বোত্তম স্বাস্থ্যসেবা পাক।”

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা