চাঁদপুরে পুলিশের চেকপোস্ট অভিযানে, ৩৫টি সিএনজি ও মোটরসাইকেল আটক

Reporter
গাজী মো. সবুজ
আপডেটঃ জুলাই ১৫, ২০২৬ | ৩:৪১
Link Copied Successfully!

চাঁদপুর শহরে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কে বৈধ কাগজপত্রবিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় শহরের ওয়্যারলেস বাজার মোড়ে পরিচালিত অভিযানে বৈধ কাগজপত্র যাচাই করে ৩৫টি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল আটক করা হয়।

পুলিশ সুপারের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় পরিচালিত এ অভিযানে যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। যেসব যানবাহনের কাগজপত্রে অসঙ্গতি পাওয়া যায় বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়, সেগুলো আটক করা হয়। একই সঙ্গে ডুপ্লিকেট লাইসেন্স ব্যবহারসহ অন্যান্য অনিয়ম রয়েছে কি না, তাও যাচাই করা হয়।

বিজ্ঞাপন

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করা, বৈধ কাগজপত্রবিহীন যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়কে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতেই এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারলে যাচাই-বাছাই শেষে আটক যানবাহন ছেড়ে দেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা