সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন

অনলাইন ডেস্ক
আপডেটঃ জুলাই ১৪, ২০২৬ | ১২:৪২
Link Copied Successfully!

সংবিধান সংশোধনের জন্য ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে গঠিত এই কমিটির প্রস্তাব সোমবার (১৩ জুলাই) সংসদ অধিবেশনে কণ্ঠভোটে পাস হয়।

সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম সংসদে বিশেষ কমিটির সদস্যদের নাম উপস্থাপন করেন। শুরুতে ১৭ সদস্যের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেও বিরোধী দল ৫ সদস্যের নাম না দেওয়ায় ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন— সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনসহ বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন, শাকিলা ফারজানা ও মাহমুদুল হক রুবেল।

বিজ্ঞাপন

এছাড়া কমিটিতে রয়েছেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ আব্দুর রহিম সাকি, বিজেপির আন্দালিভ রহমান পার্থ, গণঅধিকার পরিষদের নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. অলি উল্লাহ।

জানা গেছে, বিরোধী দল সংবিধান সংশোধনের পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে অনড় থাকায় তারা কমিটির জন্য কোনো সদস্যের নাম দেয়নি।

পরে সংসদের কণ্ঠভোটে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা