হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়ায় মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ জুলাই ১০, ২০২৬ | ১২:০৫
Link Copied Successfully!

আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটু পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

বৃহস্পতিবার রাতে পৌরসভার ১২ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া ঈদগাহ বাজার এবং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে তিনি গণসংযোগ করেন। পরে জিয়ানগর বাজার জামে মসজিদে এশার নামাজ আদায়ের পর পুরো বাজারে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

“স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণ” এর নির্বাচনী অঙ্গীকার নিয়ে অ্যাডভোকেট টিটু বলেন, “একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করতে চাই।”

বিজ্ঞাপন

লিফলেট বিতরণকালে তিনি পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা আগামীতে পৌরবাসীর বাড়ি-বাড়ি গিয়ে অ্যাডভোকেট টিটুর পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

লিফলেট বিতরণ শেষে অ্যাডভোকেট ওমর ফারুক টিটু হাজীগঞ্জ পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা