মতলব পৌরসভার ৬৪ কোটি ৩১ লক্ষ টাকার বাজেট ঘোষণা

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ৮, ২০২৬ | ২:০৫
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব পৌরসভার ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতলব পৌরসভার ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কেএম ইশমাম।

গত অর্থবছরের তুলনায় ১৬ কোটি টাকা ২৫ লক্ষ টাকা বাড়িয়ে এবার মতলব পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৪ কোটি ৩১ লাখ ৮১হাজার ৮৫৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬৪ কোটি ৩১ লাখ ৮১হাজার ৮৫৭ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ২৪লাখ টাকা। এতে সমাপনী উদ্বৃত্ত ধরা হয়েছে ৭ লাখ ৮১হাজার ৮৫৭ টাকা।

বিজ্ঞাপন

পৌরসভা সূত্রে জানা যায়, প্রস্তাবিত বাজেটের মোট আয়ের মধ্যে উন্নয়ন খাতে ৫৬ কোটি ৫৭ লাখ টাকা আয় ধরা হয়েছে। এছাড়া প্রারম্ভিক স্থিতি (আগের বছরের অবশিষ্টাংশ) রয়েছে ৪১ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।

মতলব পৌরসভার প্রশাসক কেএম ইশমাম বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা নাগরিক সেবার মানোন্নয়ন, সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, পানি সরবরাহ সম্প্রসারণ, স্ট্রিট লাইট সচল রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নাগরিকদের আন্তরিক সহযোগিতায় মতলব পৌরসভার একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলা সম্ভব।’ পৌরসভায় বসবাসকারী নাগরিকদের মধ্যে সর্বোচ্চ কর প্রদানকারীকে ‘প্লাটিনাম সদস্য ‘ ঘোষণা করা হবে।
পাশাপাশি ওই সদস্যকে পৌরসভায় নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।

পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌরসভার সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম। এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রশিদ পাটোয়ারী, উপজেলা যুবদলের আহবায়ক সাংবাদিক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, মতলব পৌর যুব জামায়াতের সভাপতি এম এ ইদ্রিস খান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গোলাম রায়হান,উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) আনোয়ারুল ইসলাম,মতলব প্রেসক্লাবের আহবায়ক মোঃ আমির খসরু প্রধান, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহিরসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সুধীজন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ২০২৫-২০২৬ অর্থবছরে সংশোধিত ৪৮ কোটি ৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। সেই তুলনায়ল এবারের বাজেট গতবারের চেয়ে ১৬ কোটি ২৫ লক্ষ টাকা বেশী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা