সৌদি আরবে ২ দিন ধরে নিখোঁজ চাঁদপুরের মনির কাজী, পরিবারে উদ্বেগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৭, ২০২৬ | ১০:৪২
Link Copied Successfully!

উন্নত জীবনের আশায় সৌদি আরবে গিয়ে ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন চাঁদপুরের যুবক মনির কাজী। তার কোনো খোঁজ না পেয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

জানা যায়, মনির কাজী চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের বাসিন্দা। দেশে তিনি কৃষি কাজ করতেন। পরিবারের আর্থিক অবস্থা উন্নত করার জন্য বাড়তি আয়ের আশায় গত মার্চ মাসে তিনি সৌদি আরবে যান।

অভিযোগ রয়েছে, তাকে যে কাজের কথা বলে নেওয়া হয়েছিল বাস্তবে তা ছিল না। বরং তাকে প্রতারণা করে দিনের পর দিন সৌদির মরুভূমির মাঝে ফেলে রাখা হয়।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানান, গত ২ দিন ধরে মনিরের সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। তার মোবাইলও বন্ধ রয়েছে।

মনিরের পরিবার ও স্বজনরা সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী এবং সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ জানিয়েছেন, কেউ তার সন্ধান পেলে দ্রুত তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য।

এ বিষয়ে প্রবাসীদের সহযোগিতা কামনা করে পরিবার বলছে, দ্রুত মনিরের খোঁজ পেলে তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা