
রোটার্যাক্ট ক্লাব অব ডাকাতিয়া হাজীগঞ্জের নতুন কমিটি গঠন


সামাজিক সেবা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব অব ডাকাতিয়া হাজীগঞ্জ-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে রোটার্যাক্টর আজাদ ভূঁইয়া সভাপতি এবং রোটার্যাক্টর নকিবুল হাসান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে রোটার্যাক্টর আহমেদ মিরাজ ও রোটার্যাক্টর মো. সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি রোটার্যাক্টর ইয়াসিন রানা, ট্রেজারার রোটার্যাক্টর শফিকুল ইসলাম, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটার্যাক্টর দিহান মজুমদার, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটার্যাক্টর শামীম হাসান মজুমদার, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোটার্যাক্টর এস. এ. তাহমিদ, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রোটার্যাক্টর ওয়াসিব হোসেন নাবিল, ক্লাব এডিটর রোটার্যাক্টর শাহরিয়ার রহমান এবং সার্জেন্ট-অ্যাট-আর্মস হিসেবে রোটার্যাক্টর কাজী মাহমুদুল হাসান মিরান দায়িত্ব পালন করবেন।


এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন রোটার্যাক্টর ইউসুফ বেপারী এবং লাজিনা অনন্যা এশা।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, রোটার্যাক্টের আদর্শকে ধারণ করে সমাজসেবামূলক কার্যক্রম, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং মানবিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ক্লাবকে আরও এগিয়ে নেওয়ার জন্য তারা আন্তরিকভাবে কাজ করবেন।








