হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১, ২০২৬ | ৯:৫০
Link Copied Successfully!

হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী শাকিল আহমেদ প্রিন্সের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চাঁদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

আদালতের আদেশনামা অনুযায়ী, সিআর মামলা নং-৮১৮/২৫ এর আসামি শাকিল আহমেদ প্রিন্স আদালতে হাজির না হওয়ায় তাকে পলাতক গণ্য করে এই গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। পরবর্তী ধার্য তারিখ ০২/০৮/২০২৬ খ্রি. এর মধ্যে তাকে গ্রেফতার করে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণ:

বিজ্ঞাপন

একই মামলার অপর দুই আসামি হলেন হাজীগঞ্জ মডেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বড় মসজিদের সাবেক মোতাওয়াল্লী ড. আলমগীর কবির পাটওয়ারী এবং হাইকোর্ট বিভাগে নিয়োজিত আইনজীবী শাহরিয়ার আহমেদ শাওন। তাদের বিরুদ্ধে পেনাল কোডের ৪০৬/৪২০/১০৯/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গত ২৬ জুন ২০২৫ তারিখে ড. আলমগীর কবির পাটওয়ারী ও শাহরিয়ার আহমেদ শাওন স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত প্রত্যেককে ১,০০০ টাকার বন্ডে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির জিম্মায় জামিন মঞ্জুর করেন। জামিননামা দাখিলের পর তা গ্রহণ করা হয়েছে।

বাদী পক্ষের অভিযোগ, আসামিরা বাদীর টাকা আত্মসাৎ করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, বাদীই আসামিদের একজন কর্মচারী ছিলেন। হাজীগঞ্জ মডেল হাসপাতাল ও মকিমউদ্দিন শপিং সেন্টারের কাজ অসমাপ্ত রেখে বাদী কবির হোসেন লিটন হিসাব না বুঝিয়ে পদত্যাগপত্র দাখিল করেন।

বিজ্ঞাপন

আসামি শাকিল আহমেদ প্রিন্স অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। আদেশ প্রদান করেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান নিপা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ