ভবিষ্যতের হাজীগঞ্জ গড়তে মাস্টারপ্ল্যানের দাবি, এমপি মমিনুল হকের কাছে মেয়র পদপ্রার্থী জাকির মজুমদারের খোলা চিঠি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৩০, ২০২৬ | ১০:২৪
Link Copied Successfully!

চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের কাছে হাজীগঞ্জকে পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি সমন্বিত নগর উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন সাংবাদিক, সংগঠক ও হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জাকির মজুমদার।

সম্প্রতি এমপি মহোদয়ের বরাবর পাঠানো এক খোলা চিঠিতে তিনি হাজীগঞ্জের বর্তমান নাগরিক দুর্ভোগ ও ভবিষ্যৎ সংকট তুলে ধরে ৪ দফা প্রস্তাবনা পেশ করেন।

বর্তমান সংকট:
চিঠিতে উল্লেখ করা হয়, হাজীগঞ্জ আজ চাঁদপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল শহর। প্রতিনিয়ত জনসংখ্যা, যানবাহন এবং ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়লেও সেই অনুপাতে শহরের সড়ক, ড্রেনেজ, পয়ঃনিষ্কাশন, নদী ও খাল সংরক্ষণ এবং নগর ব্যবস্থাপনার উন্নয়ন হয়নি। ফলে যানজট, জলাবদ্ধতা, ধুলাবালি, ফুটপাত দখল, পরিবেশ দূষণ ও নাগরিক দুর্ভোগ দিন দিন বাড়ছে।

বিজ্ঞাপন

“যদি এখনই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ না করা হয়, তাহলে আগামী দুই দশকে এসব সংকট আরও ভয়াবহ রূপ নেবে,” চিঠিতে আশঙ্কা প্রকাশ করেন জাকির মজুমদার।

৪ দফা প্রস্তাবনা:

১. বাইপাস সড়ক নির্মাণ:
চাঁদপুর–কুমিল্লা সড়ক চার লেনে উন্নীত হলে হাজীগঞ্জ শহরের ওপর যানবাহনের চাপ আরও বাড়বে। তাই শহরের উত্তর পাশ দিয়ে এখনই একটি পরিকল্পিত বাইপাস সড়কের নকশা, সমীক্ষা ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি। এতে ভারী যানবাহন শহরের বাইরে দিয়ে চলবে, যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে।

বিজ্ঞাপন

২. ডাকাতিয়া নদী সংরক্ষণ ও নদীতীর উন্নয়ন:
ডাকাতিয়া নদী হাজীগঞ্জের ভবিষ্যৎ সুপেয় পানির সম্ভাব্য উৎস। নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, দূষণ নিয়ন্ত্রণ ও দখলমুক্ত রাখার পাশাপাশি নদীর দক্ষিণ তীরে একটি আধুনিক ওয়াকওয়ে নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে নদী সংরক্ষিত হবে এবং শহরবাসী বিনোদনের স্থান পাবে।

৩. খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসন:
সাবেক গাজীর খাদা থেকে মিঠানিয়া, বড় মসজিদ, বোয়ালজুড়ি খাল, স্টেশন রোডসংলগ্ন খাল এবং আমিন রোডের ভরাট খালগুলো পর্যায়ক্রমে উদ্ধার করে প্রাকৃতিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার দাবি জানানো হয়। যেখানে খাল পুনরুদ্ধার সম্ভব নয়, সেখানে আধুনিক কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং প্রতিটি মহল্লাকে সমন্বিত পয়ঃনিষ্কাশনের আওতায় আনার কথা বলা হয়।

৪. ফুটপাত উদ্ধার ও হকার পুনর্বাসন:
পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি বিদ্যমান পৌর হকার্স মার্কেটকে বহুতল ভবনে উন্নীত করে হকারদের পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকাও রক্ষা পাবে।

মাস্টারপ্ল্যানের দাবি:
জাকির মজুমদার বলেন, “আমরা বিশ্বাস করি, অবকাঠামো উন্নয়নে আপনার অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব হাজীগঞ্জকে একটি পরিকল্পিত ও আধুনিক শহরে রূপ দিতে পারে। আজ প্রয়োজনীয় সমীক্ষা, নকশা, ভূমি সংরক্ষণ এবং বাজেট বরাদ্দের উদ্যোগ নিলে হাজীগঞ্জ একটি পরিচ্ছন্ন, যানজটমুক্ত, জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, হাজীগঞ্জ পৌর এলাকার জন্য আধুনিক নগর পরিকল্পনা বা মাস্টারপ্ল্যান প্রণয়ন জরুরি। এতে সড়ক, ড্রেনেজ, পয়ঃনিষ্কাশন, আবাসন, উন্মুক্ত স্থান ও পরিবেশ সংরক্ষণের সমন্বিত পরিকল্পনা থাকবে। “আজকের পরিকল্পিত সিদ্ধান্তই আগামী প্রজন্মকে দেবে একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ হাজীগঞ্জ।”

চিঠির শেষে তিনি এমপি মহোদয়ের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা