চাঁদপুরে নানা আয়োজনে ইলন মাস্কের ৫৫তম জন্মদিন উদযাপন

Reporter
স্টাফ রিপোর্টার
আপডেটঃ জুন ২৮, ২০২৬ | ৯:৫০
Link Copied Successfully!

চাঁদপুরে নানা আয়োজনেরং মধ্যদিয়ে বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের ৫৫তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে ২৮ জুন রোববার শ্যামলী খান ম্যাটারনিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেডের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চাঁদপুরের কচুয়া বাজারে অবস্থিত শ্যামলী খান ম্যাটারনিটি ক্লিনিকে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ইলন মাস্কের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

পরে দুপুরে হাজীগঞ্জ বড় মসজিদ এলাকায় অসহায়, সুবিধাবঞ্চিত শিশু এবং মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়। সবশেষে বিকেলে হাজীগঞ্জ গাউছিয়া চাইনিজ রেস্টুরেন্টে কেক কাটা ও জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের আয়োজক শ্যামলী খান ম্যাটারনিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান শ্যামলী খান জানান, “বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক শুধু তথ্যপ্রযুক্তির ক্ষেত্রেই নয়, মানবকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমেও বিশ্বব্যাপী অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন। তাঁর উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত অবদান এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়েই আমরা তাঁর জন্মদিন উপলক্ষে এই ব্যতিক্রমী আয়োজন করেছি। আমরা তার সুস্বাস্থ্য, সফলতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”

উল্লেখ্য, বিশ্বজুড়ে প্রযুক্তি, মহাকাশ গবেষণা ও বৈদ্যুতিক গাড়ি শিল্পে অবদানের জন্য পরিচিত উদ্যোক্তা ইলন মাস্কের জন্মদিন উপলক্ষে এই ব্যতিক্রমী আয়োজন স্থানীয়ভাবে আগ্রহের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা