কলাকান্দা ইউনিয়নের‌ হানিরপাড়বাসী ব্যবসায়ীদের‌‌ সাথে চেয়ারম্যান প্রার্থী সফিকুল ইসলামের মতবিনিময়

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুন ২৭, ২০২৬ | ১১:১০
Link Copied Successfully!

কলাকান্দা ইউনিয়ন পরিষদের সার্বিক উন্নয়ন ও একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সেবামূলক ইউনিয়ন পরিষদ গঠনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হানিরপাড় গ্ৰামের ব্যবসায়ীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সফিকুল ইসলাম।

শনিবার (২৭ জুন) দুপুরে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কলাকান্দা ইউনিয়নের‌ হানিরপাড় গ্ৰামের বাসিন্দা ছেংগারচর বাজারের ব্যবসায়ীদের‌‌ সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এসময় দেশ ও জাতির উন্নয়ন কামনা করে মোনাজাত করা হয়।

চেয়ারম্যান প্রার্থী সফিকুল ইসলাম বলেন, সুখে-দুঃখে আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আজীবন আপনাদের সেবক হয়ে পাশে থাকতে চাই। দলমত নির্বিশেষে সকলের পরামর্শ ও সহযোগিতায় একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে আমি আপনাদের মূল্যবান ভোট ও দোয়া প্রার্থনা করছি।

বিজ্ঞাপন

আলহাজ্ব সফিকুল ইসলাম বলেন, তিনি রাজনীতি বা জনপ্রতিনিধিত্বকে কখনো ব্যক্তিগত লাভের মাধ্যম হিসেবে দেখেন না। বরং মানুষের সেবা করার মানসিকতা থেকেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। একজন সফল ব্যবসায়ী হিসেবে মহান সৃষ্টিকর্তা তাকে ব্যবসায় সফলতা দিয়েছেন এবং তিনি সেই অর্জনে সন্তুষ্ট। এখন তিনি নিজের অভিজ্ঞতা, সামর্থ্য ও সামাজিক দায়বদ্ধতা থেকে কলাকান্দা ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান।

তিনি জানান, চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার অনেক আগ থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন। মসজিদ, মন্দির, শ্মশানসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ব্যক্তিগত অর্থায়নে সহযোগিতা করেছেন। এছাড়াও ঈদ, পূজা ও বিভিন্ন উৎসবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করেছেন।

তার মতে, একটি আধুনিক ও সুন্দর সমাজ গঠনের জন্য প্রয়োজন সবার অংশগ্রহণ এবং ন্যায়ভিত্তিক নেতৃত্ব। তিনি কলাকান্দা ইউনিয়নকে একটি মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত নিরাপদ সমাজ হিসেবে গড়ে তুলতে চান।বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তিনি ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা