লিও ক্লাব অব চাঁদপুর এর কার্যক্রমের মাধ্যমে স্থানীয় ভাবে নেতৃত্বের বিকাশ ঘটছে – জেলা প্রশাসক

Reporter
স্টাফ রিপোর্টার
আপডেটঃ জুন ২৭, ২০২৬ | ১২:৩৪
Link Copied Successfully!

লিও ক্লাব অব চাঁদপুর-এর ২য় বার্ষিক ক্লাব কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন শুক্রবার চাঁদপুর শহরের ওয়াই.ডব্লিউ.সি হলরুমে উৎসবমুখর পরিবেশে ২পর্বে এই আয়োজন করা হয়।

সকাল ১১টয় প্রথম পর্বে লিও ক্লাব অব চাঁদপুর-এর ২০২৬-২৭- সালের নতুন কমিটি গঠনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ক্লাব সদস্যরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করেন। বিকেল ৪টায় দ্বিতীয় পর্বে বার্ষিক ক্লাব কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব চাঁদপুরের ক্লাব অ্যাডভাইজর লায়ন্স ওয়ায়েস মাহমুদ জয়।

বিজ্ঞাপন

এসময় ক্লাবের স্বাবলম্বী প্রজেক্টের অংশ হিসেবে একজন অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান, ক্লাব পিন উন্মোচন এবং বার্ষিক কর্মকান্ডের অংশ হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ক্লাবের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, লিও ক্লাব অব চাঁদপুর-এর কার্যক্রম দেখে ভালো লাগছে। এই কার্যক্রমের মাধ্যমে তারা স্থানীয় ভাবে তাদের নেতৃত্বের বিকাশ ঘটাতে পারছে। এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। এরকম সংগঠনের মাধ্যমে আমাদের একসাথে কাজ করার অভ্যাস তৈরি হয়।

তিনি আরো বলেন, লায়ন্স ক্লাবের সাথে আমার ছোট বেলার একটা সম্পর্ক আছে। আমার আম্মা লায়ন্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি নিয়মিত লায়ন্স ক্লাবের মিটিংয়ে যেতেন। আমি লিও ক্লাব অব চাঁদপুর-এর সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই ‌।

বিজ্ঞাপন

লিও ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট লিও জান্নাতুল নাঈমার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস.এম.এন জামিউল হিকমা, চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তার, লায়ন্স ক্লাব অব চাঁদপুরের সেক্রেটারি লায়ন এস.কে লুৎফর রহমান, ট্রেজারার লায়ন্স মেজর মোঃ মাকসুদুর রহমান, আনন্দ টিভির সিইও এস.বি বুলবুল, রেড পার্ক-এর সিও নাজমুল হক হিরু বাপ্পী, লিও ক্লাব অব চাঁদপুরের নির্বাচন কমিটির চেয়ারম্যান লায়ন্স কাজী নাসের।

অনুষ্ঠানে লিও ক্লাবের সদস্যবৃন্দ, লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে ক্লাবের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, নতুন পরিকল্পনা গ্রহণ, নেতৃত্ব বিকাশ এবং সমাজসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, তরুণদের নেতৃত্বের গুণাবলি বিকাশ, মানবিক মূল্যবোধ চর্চা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে লিও ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

লিও নাঈমা আক্তার এবং লিও সাইফুল ইসলামের যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন লিও তৌহিদুল ইসলাম মুজাহিদ।

সব শেষে লিও ক্লাব অব চাঁদপুর-এর ২০২৬-২৭- সালের নবনির্বাচিত নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সবোর্চ্চ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচিত সাইফুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে আঁখি আক্তারসহ অন্যান্যদের নাম ঘোষণা করা হয়। পরে নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা বরণ এবং কেক কাটা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে ক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা