
চাঁদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত


‘মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে চাঁদপুরে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।


জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উজালা রানী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

























