
মতলব উত্তরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


চাঁদপুরের মতলব উত্তরে পৃথক দুটি অভিযানে ১৫০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) মতলব উত্তর থানার গজরা ইউনিয়নের কাশিমনগর এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, প্রথম অভিযানে কাশিমনগর বকাউল বাড়ির মৃত আকরাম আলীর ছেলে মো. রহমত বকাউল (৩৬) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রতিটি ট্যাবলেট ০.১ গ্রাম হিসেবে মোট ওজন ১৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।


দ্বিতীয় অভিযানে একই এলাকার প্রধান বাড়ির মৃত আলী হোসেন প্রধানের ছেলে মিজানুর রহমান (৩৫) কে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি গজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা।
মতলব উত্তর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




























