কাকৈরতলা জনতা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

Reporter
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেটঃ জুন ২৫, ২০২৬ | ২:৫৯
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাঁকৈরতলা জনতা কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় কলেজ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক সুজন ঘোষ। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তুমি নিজের জন্য কাজ করো, একদিন দেখবে তুমি সবার জন্য হয়ে যাবে, তুমি রাষ্ট্রের জন্য হবে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, শিক্ষাজীবনে সফল হতে হলে শিক্ষকদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, পাশাপাশি মা-বাবার কাছ থেকেও মূল্যবোধ ও শিক্ষা গ্রহণ করতে হবে। নিজের বর্তমান অবস্থার জন্য শুকরিয়া আদায় করে ভবিষ্যতের লক্ষ্যে নিয়মিত চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারী। এছাড়াও বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ার হোসেন, বিশিষ্ট্য শিক্ষাবিদ হাবিব উল্লাহ মজুমদার, কাকৈরতলা জনতা কলেজের সহকারী অধ্যাপক মোঃ কবির হোসেন,মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, সমাজসেবক নেছার আহমেদ চৌধুরী এবং প্রবাসী ও চেয়ারম্যান পদপ্রার্থী নাজির আহমেদ কোম্পানি।

অনুষ্ঠানে নাজির আহমেদ কোম্পানির পরিবারের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের উৎসাহ দিতে গোল্ডেন প্লাস প্রাপ্তদের জন্য ১০ হাজার টাকা এবং এ প্লাস প্রাপ্তদের জন্য ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

কলেজের শিক্ষক নজরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ নাহিদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শিক্ষার্থী সুমাইয়া আক্তার বিদায়ী বাণী পাঠ করেন এবং জান্নাতুল মাওয়া শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন। বিদায়ী শিক্ষার্থী আয়শা সিদ্দিকাসহ অন্যান্য শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা