হাজীগঞ্জে মাদ্রাসা থেকে ফেরার পথে ১৩ বছরের কিশোর নিখোঁজ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২২, ২০২৬ | ৪:৩১
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে মহমায়া মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে রাইয়ান (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। রবিবার সন্ধ্যার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ রাইয়ান হাজীগঞ্জ উপজেলার পূর্ব রাজারগাঁও পোদ্দার বাড়ির আবু হানিফের ছেলে। নিখোঁজের সময় তার পরনে বেগুনী রঙের পাঞ্জাবি ছিল।

পরিবার সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় সে মহমায়া মাদ্রাসা থেকে বাসার উদ্দেশে রওনা হয়। এরপর আর বাসায় ফেরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

বিজ্ঞাপন

এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন।

কোনো সহৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে বা কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

*📞 যোগাযোগ:* ০১৮২০০০৭২৭৩

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা