সেনাবাহিনীর লেফটেন্যান্ট হলেন হাজীগঞ্জের কৃতি সন্তান আবীর আলম

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২০, ২০২৬ | ১১:৫০
Link Copied Successfully!

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কৃতি সন্তান মো. আবীর আলম। বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-তে টানা তিন বছরের কঠোর ও চ্যালেঞ্জিং প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে তিনি এই গৌরবজনক অর্জন লাভ করেন।

১৮ জুন অনুষ্ঠিত কমিশনিং প্যারেডে আনুষ্ঠানিকভাবে লেফটেন্যান্ট র‍্যাংক ব্যাজ পরিধান করেন আবীর আলম। তিনি হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী গ্রামের মিয়াজী বাড়ির সন্তান।

অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে তার বাবা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খোরশেদ আলম এবং মা আমেনা বেগম নিজ হাতে তার কাঁধে লেফটেন্যান্ট র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় উপস্থিত স্বজনদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করে।

বিজ্ঞাপন

হাজীগঞ্জে পারিবারিক শিকড় থাকলেও আবীর আলমের বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। তার বাবা দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীতে সুনাম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বর্তমানে অবসর জীবন যাপন করছেন।

আবীর আলমের এই সাফল্যে উচ্ছ্বসিত এন্নাতলী গ্রামের সর্বস্তরের মানুষ। স্থানীয়রা মনে করেন, তার এই অর্জন শুধু পরিবারের নয়, পুরো এলাকার জন্যই গর্বের বিষয়। তার কমিশন লাভের খবরে গ্রামবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী নবীন এই সেনা কর্মকর্তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, দেশপ্রেম, সততা ও নিষ্ঠার মাধ্যমে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করবেন।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট মো. আবীর আলমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সাফল্যের জন্য তার বাবা-মা ও পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন তাকে কর্মক্ষেত্রে আরও সম্মান, মর্যাদা ও সাফল্য দান করেন—এ কামনা করেছেন স্বজনরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা