চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুন ১৯, ২০২৬ | ৫:৫৫
Link Copied Successfully!
চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার। -- পপুলার বিডিনিউজ

চাঁদপুর জেলা ছাত্রদলের নবনির্বাচিত (আংশিক পূর্ণাঙ্গ) আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফয়সাল খন্দকার।

গত বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৪ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়।

কমিটি ঘোষণার পর মোঃ ফয়সাল খন্দকারের এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিকে কেন্দ্র করে রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মোঃ ফয়সাল খন্দকার বিভিন্ন সময়ে রাজনৈতিক সহিংসতা ও সংঘর্ষে আহত হওয়ার দাবি করেছেন। তার বক্তব্য অনুযায়ী, ১৪ জুলাই ২০২৪ সালে মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিকসহ কিছু ব্যক্তির হামলায় তিনি গুরুতর আহত হন এবং ডান পাঁজরের হাড় ভেঙে যায়। এছাড়াও তিনি জানান, ২৮ অক্টোবর ২০২৩ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষে টিয়ার গ্যাস ও রাবার বুলেটে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।
তিনি আরও উল্লেখ করেন, ২৪ মার্চ ২০২৪ রাতে মতলব দক্ষিণ থানার তৎকালীন ওসি কর্তৃক রাস্তা থেকে তুলে নিয়ে মারধর ও শারীরিক নির্যাতনের শিকার হন। পাশাপাশি, কিশোর বয়সে ২০১৪ সালে নির্বাচনের পূর্ব রাতে তুলে নিয়ে নির্যাতনের ঘটনাও তার সাথে ঘটে বলে তিনি দাবি করেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম আরও বিস্তৃত করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা