
হাজীগঞ্জে পুলিশ অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার আটক-২


চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার ও গাঁজা রাখার দায়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ভোর রাতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ও অফিসার ইনচার্জ তদন্ত রাজিব শর্মার নের্তৃত্বে সঙ্গীয় পোর্স সহ পৃথক দুইটি অভিযানে পৌরসভার ৪ নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকা থেকে তাঁদেরকে গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯ ঘটিকার দিকে হাজীগঞ্জ স্টেশন রোড মুড়ির মেইলের পিছনে আরাফাত ফার্ণিচারের দোকানের ভিতর হইতে মাহবুব আলম (৩৪) কে আটক করে তার দেখানো মতে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার ও একই এলাকার জৈনক মোজাহের হোসেনের বাড়ির নিচ তলার ভাড়াটিয়া মো. রবিউল (৩২) কে আটক করে তার দেখানো মতে বাসার ভিতর থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় হাজীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। যার নং ১৮ ও ১৯, তারিখ- ১৮ জুন ২০২৬ইং।


হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান গ্রেফতার কৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। মাদক নির্মূলে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।

























