চাঁদপুরে বাসচাপায় বৃদ্ধা নিহত, ঘাতক বাস আটক

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ জুন ১৬, ২০২৬ | ৩:০০
Link Copied Successfully!

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাসের চাপায় তোফায়েলেন্নেছা মায়া নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে চাঁদপুর শহরের বন বিভাগ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফায়েলেন্নেছা মায়া ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে তোফায়েলেন্নেছা মায়া বন বিভাগ সড়ক এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কুমিল্লা থেকে চাঁদপুরগামী দ্রুতগতির ‘বোগদাদ পরিবহন’-এর একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে চালকদের বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং গতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা