হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নে গ্রাম আদালত সম্পর্কে বার্ষিক ক্যাম্পেইন সভা

Reporter
হাসান মাহমুদ
আপডেটঃ জুন ১৫, ২০২৬ | ৫:২৫
Link Copied Successfully!

অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চল যাই গ্রাম আদালতে। বর্তমান সরকারের এই স্লোগানকে সামনে রেখে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন র‌্যালি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন, রাজারগাঁও, হাটিলাসহ কয়েকটি ইউনিয়নে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সকালে বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ বাজারে গ্রাম আদালত সেবার ব্যানারে সাধারণ মানুষের অংশগ্রহণে র‌্যালী ও র‌্যালী শেষে ইউনিয়ন পরিষদ হল রুমে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা গ্রাম আদালত কো-অর্ডিনেটর মো. শহিদুল্লাহ কাউসার গ্রাম আদালতের সেবা ও সুবিধা সম্পর্কে তথ্য তুলে ধরেন। তিনি বলেন, গ্রাম আদালতে আপনার সমস্যা দ্রুত সমাধান করা হয় এবং এতে অর্থনৈতিক তেমন ব্যয় করতে হয় না। কোনরকম হয়রানি ছাড়াই আপনারা গ্রাম আদালতের সেবা নিতে পারবেন। তাহলে উচ্চ আদালতে মামলা জট সৃষ্টি হবে না। এবং আপনারাও অর্থনৈতিক, মানুষিক ও শারীরিক হয়রানি থেকে মুক্তি পাবেন।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন, বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের সচিব তপন চন্দ্র ভৌমিক, হিসাব সহকারী মো. মোস্তফা কামাল, ইউপি সদস্য আতিকুর রহমান পাটওয়ারী, মো. মোস্তফা মিয়া, সিরাজুল ইসলাম, সামাজিক প্রতিনিধি মো. মিজানুর রহমান, মো. মুকবুল মিয়া ও ইউনিয়ন তথ্য সেবা কর্মী মো. আল-আমিনসহ এলাকার বিভিন্ন স্তরের জনসাধারণ, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা