হাজীগঞ্জে আবাসিক হোটেলে অভিযান, জিজ্ঞাসাবাদ করতে মালিক-ছেলে-ম্যানেজারসহ আটক ৫

Reporter
হাসান মাহমুদ
আপডেটঃ জুন ১৪, ২০২৬ | ১১:১৮
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে হোটেল মালিক, তার ছেলে, ম্যানেজারসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে পৌর এলাকার হলুদপট্টির মাতৃমায়া আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।

হাজীগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেল কক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য অবৈধ কাজে লিপ্ত অবস্থায় এক নারী ও এক পুরুষকে আটক করা হয়। একই সময় অনৈতিক কাজে সহায়তার অভিযোগে হোটেলের মালিক ফারুক হোসেন লিটন, তার বাবা আনোয়ার হোসেন এবং ম্যানেজার রায়হানকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অনৈতিক কার্যক্রম চলছিল। সকাল থেকে রাত পর্যন্ত সেখানে নারী-পুরুষের আনাগোনা ছিল।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যবসায়ী জানান, গত ১৬ মে এই হোটেলে হাটিলার পাতানিশ গ্রামের ওমর নামে এক ব্যক্তির বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এছাড়া এর আগে উত্তরবঙ্গের এক ব্যবসায়ীকে আটকে রেখে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

উল্লেখ্য, শনিবার দুপুরে একই হোটেলের একটি কক্ষ ভেঙে মো. ইলিয়াস কাজী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। তিনি ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি ইউনিয়নের ঘনিয়া গ্রামের আদম আলী কাজীর ছেলে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান বলেন, “হোটেলের মালিক, মালিকের ছেলে, ম্যানেজার ও অবৈধ কাজে জড়িত নারী-পুরুষকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, “এর আগেও নানা অবৈধ কার্যকলাপের দায়ে হোটেলটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তারা তা অমান্য করে আবারও অনৈতিক কাজে জড়িয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা