হাজীগঞ্জে রাস্তায় বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করার অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১০, ২০২৬ | ৫:৫৮
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধের জেরে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টোরাগড় দক্ষিণপাড়া হাফিজ উদ্দিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. শাহজাহান, তিনি ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

অভিযোগে তিনি একই বাড়ির মৃত কটু মিয়ার ছেলে শামছুল হক (৮০) ও তার ছেলে জানে আলমের (৫২) নাম উল্লেখ করেন। এর আগে গত বছরের ৫ মে চলাচলের পথ বন্ধ করার অভিযোগ এনে তিনি হাজীগঞ্জ আর্মি ক্যাম্পে একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। ওই অভিযোগে শামছুল হক, জানে আলম ও হেলাল (৪৫)-কে অভিযুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহানের পরিবারের সঙ্গে শামছুল হকের পরিবারের দীর্ঘদিনের সম্পত্তিগত বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশি বৈঠক অনুষ্ঠিত হয় এবং জায়গা-জমি ভাগ-বণ্টনের সিদ্ধান্তও দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, এরপরও শামছুল হক ও তার পরিবারের সদস্যরা শাহজাহানের সম্পত্তি ভোগ-দখলে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে আসছেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী শাহজাহান অভিযোগ করে বলেন, গত বছরও তারা আমাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছিল। সম্প্রতি আবারও রাস্তায় বেড়া দিলে আমরা প্রতিবাদ জানাই। এ সময় তারা আমাদের সঙ্গে মারমুখী আচরণ করে এবং বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয়।

তিনি আরও বলেন, পথে বেড়া দেওয়ার কারণে আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি না। হাট-বাজারে যাওয়া, কাজ-কর্ম করা এমনকি কেউ অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। আমরা কার্যত ঘরবন্দী হয়ে আছি। প্রশাসনের কাছে এ বিষয়ে ন্যায়বিচার কামনা করছি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শামছুল হক। তিনি বলেন, আমরা কারো রাস্তা বা চলাচলের পথ বন্ধ করিনি। নিজেদের নিরাপত্তার স্বার্থে আমাদের জায়গায় বেড়া দিয়েছি। বরং শাহজাহানের পরিবারের সদস্যরাই পুকুরে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে, যাতে আমরা সেখানে যেতে না পারি।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, এ ধরনের কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ