ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু

অনলাইন ডেস্ক
আপডেটঃ জুন ১০, ২০২৬ | ১১:৫৯
Link Copied Successfully!

ভাত দিতে দেরি করায় ছেলের শাবলের আঘাতে আবুনি রাজভর ওরফে রুক্সী (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

এতে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

নিহত আবুনি রাজভর ওরফে রুক্সী ওই এলাকার বাসিন্দা শ্যাম লাল রাজভরের স্ত্রী। আর অভিযুক্ত মাদকাসক্ত ছেলে শ্যামল রাজভর (২৪)।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চল্লিশা ইউনিয়ন পরিষদের বিপরীত পাশে মগড়া নদীর তীরে একটি টিনশেড ঘরে বসবাস করতেন আবুনি রাজভর। তাঁর ছেলে শ্যামল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হওয়ার পর মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত ছিলেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শ্যামল তাঁর মায়ের কাছে ভাত খেতে চান। এ সময় তাঁর মা কিছুক্ষণ অপেক্ষা করতে বললে শ্যামল ক্ষিপ্ত হয়ে মাকে গালিগালাজ করতে থাকে। এর একপর্যায়ে ঘরে থাকা একটি লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে আবুনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে কিছুক্ষণের মধ্যেই তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার এবং নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকারের সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা