
নন্দনপুর উবি’র এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি ডা. এম এ তাহের


চাঁদপুরের কচুয়া উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়’-এর এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গরীবের ডাক্তার হিসেবে খ্যাত ডা. এম এ তাহের।
তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলার সহদেবপুর পশ্চিম ইউনিয়নের আলীয়ারা গ্রামের স্থায়ী বাসিন্দা।
তিনি ২০০১ সালে কৃতিত্বের সহিত নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি ও ২০০৩ সালে জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন।২০১০ সালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস কোর্স সম্পন্ন করে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে চাঁদপুরের মতলব (দক্ষিণ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।দীর্ঘ চার বছর সুনামের সহিত দায়িত্ব পালনের পর ২০১৮ সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়,পরবর্তীতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করেন।


দীর্ঘদিন ধরে তিনি ডাক্তারি পেশার পাশাপাশি এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন।
তাঁর এই নতুন দায়িত্ব লাভের পর স্থানীয়রা জানান, কচুয়ার সুনামধন্য এ বিদ্যাপীঠের সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও গতিশীল করাই হবে ডা. এম এ তাহেরের মূল লক্ষ্য। আমরা চাই এই প্রতিষ্ঠানটি পুরো কচুয়ায় পূর্বের সুনাম ছড়িয়ে দিবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, একজন দক্ষ সংগঠক হিসেবে তার বলিষ্ঠ নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
নবনির্বাচিত সভাপতি ডা. এম এ তাহের এক প্রতিক্রিয়ায় বলেন, অত্র প্রতিষ্ঠানের অতীতের গৌরব ধরে রেখে বিদ্যালয়টিকে আরও অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করবো।এছাড়াও তিনি বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখে ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীসমাজের সহযোগিতা কামনা করেন।








