
বর্ধিত সভার রেজুলেশন ছাড়া আওয়ামীলীগের ফরম পাচ্ছে না পৌরসভার প্রার্থীরা

বর্ধিত সভার রেজুলেশন ছাড়া আওয়ামীলীগের ফরম পাচ্ছে না পৌরসভার প্রার্থীরা। তৃণমূল থেকে সর্বোচ্চ তিন জনের নামের তালিকা পাঠানোর নির্দেশ।

আগামী ২৮ ডিসেম্বর ২৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নৌকা প্রতীক পেতে আগ্রহীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে আওয়ামী লীগ। আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রম চলবে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। এতে বলা হয়, সংশ্লিষ্ট জেলা বা উপজেলা বা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত রেজল্যুশনে প্রস্তাবিত প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম কিনতে পারবেন। বর্ধিত সভায় সিদ্ধান্ত নিয়ে সর্বোচ্চ ৩ জনের নামের সুপারিশ কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেয়া হয়।
যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।






























