৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের স্মারকলিপি প্রদান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৪, ২০২০ | ৫:৪৫
Link Copied Successfully!
গ্রাম পুলিশদের জীবনমান উন্নয়নে বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন-ভাতা বৃদ্ধি ও জাতীয়করণ প্রসঙ্গে ৫ দফা দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলা শাখা নেতৃবৃন্দ। ২৪ নভেম্বর মঙ্গলবার বেলা ১২ টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের  মাধ্যমে তার হাতে এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ তাদের পাঁচ দফা দাবি সহ বিভিন্ন  সুবিদা, অসুবিদার কথা তুলে ধরেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সভাপতি আব্দুর রশিদ বেপারী, সাধারণ সম্পাদক বাবু নিত্যানন্দ সূত্রধর, চাঁদপুর সদর উপজেলা বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ হাবিবুর রহমান দেওয়ান,  সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দিদার, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি দুলাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রীবাস চন্দ্র দাস, হাজীগঞ্জ উপজেলা শাখারসাবেক সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক তফাদার হারাধন দেবনাথ, মতলব দক্ষিণ ইউনিয়নের উপদী দক্ষিন ইউনিয়নের গ্রাম পুলিশ দফাদার কবির  হোসেন, রূপালী বেগম, হাজীগঞ্জ উপজেরাউপজেলা গ্রাম পুলিশ সন্ধ্যা রানী, মমতাজ বেগম, সায়েরা বেগম ও মোহাম্মদ মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন তাদের যে ৫ দফা দাবি নিয়ে এই স্মারকলিপি প্রদান করেছেন তাহলো, ১। গ্রামপুলিশদের জীবনমান উন্নয়নে বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ন  বেতন প্রদান ও জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্তকরণ ২। সরকারি অন্যান্য বাহিনীর ন্যায় রেশনিং ব্যবস্থা নিশ্চিতকরণ। ৩। গ্রাম পুলিশদের জন্য ইউনিয়ন পরিষদকে প্রশাসনিক ইউনিট হিসেবে ঘোষণা প্রদান করা। ৪।  গ্রাম পুলিশের অবসর এককালীন ৮ লক্ষ,  মহল্লাদের ৭ লক্ষ টাকা নির্ধারণ করে ঘোষণা প্রদান করা। ৫। অন্যান্য বাহিনীর ন্যায় একটি কেন্দ্রীয় অধিদপ্তর প্রতিষ্ঠা এবং প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য ও দক্ষ বাহিনী হিসেবে গ্রামপুলিশদের গড়ে তোলা।
এছাড়াও চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়। চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান। চাঁদপুর জেলার সকল উপজেলা নির্বাহি অফিসার। চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। চাঁদপুর জেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দপ্তরে  এই স্মারকলিপি প্রদান করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা