
চিকিৎসা সেবা নিয়ে রামপুর বাজারে রঞ্জিত কর্মকারের প্রতিবাদ
Link Copied Successfully!

‘রামপুর বাজরে অন্ধকার গলিতে সব রোগের ভয়ংকর চিকিৎসা!’- শিরোনামে সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে পল্লী চিকিৎসক রঞ্জিত কর্মকার।
সংবাদটি রোববার পপুলার বিডিনিউজ পোর্টালে প্রকাশিত হয়।
রঞ্জিত কর্মকার দাবী করেন, তার বিরুদ্ধে একটি চক্র উঠেপড়ে লেগেছে। মুলত ছয় মাসের প্রাথমিক চিকিৎসা কোর্স (এলএমএফ) করেছি। তারপর তিন বছরের কোর্স ডিএমএফ করেছি। কিন্তু ডিএমএফ এর সার্টিফিকেট কারোনার কারণে এখনো হাতে আসেনি।
তিনি আরো জানান, করোনা সময়ে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা সেবা দিয়ে আসছি। সংবাদটির তীব্র নিন্দা জানাই।
প্রতিবেদকের বক্তব্য- প্রতিবেদন তৈরির সময় তিনি কোন কাগজ-পত্র দেখাতে পারেনি।


























