সরকার জুলাইকে উপেক্ষা করছে: মোবারক হোসেন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৩০, ২০২৬ | ৯:১৬
Link Copied Successfully!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন বলেছেন, সংস্কার মেনে প্রস্তাবে সাক্ষর করে সরকার এখন জুলাইকে উপেক্ষা করছে। তিনি বলেন, জুলাই না হলে আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হওয়া দূরে থাক দেশেই ফিরতে পারতেন না।

শনিবার চাঁদপুর জেলার হাজীগঞ্জে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে কেন্দ্রীয় এই জামায়াত নেতা বলেন, শুধু প্রধানমন্ত্রী কেনো? যিনি আজ সর্বপদের মন্ত্রী, জুলাই না হলে তিনিও সিলং থেকে ভারতের বর্ডার ক্রস করে দেশে আসতে পারতেন না। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে বিদেশে চিকিৎসার সুযোগ পেতেন না, তাঁর এতোবড় জায়নামাজ হতো না।

বিজ্ঞাপন

মোবারক হোসেন আরও বলেন, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। শহীদ, পঙ্গু, আহত এবং জুলাই আন্দোলনে অন্ধ হওয়াদের সঙ্গে প্রতারণা চলবে না।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই আন্দোলনের চেতনা এবং সংস্কারকে বেহাত হতে দিবে না। আমরা সংস্কার বাস্তবায়নে দেশের প্রতি ইঞ্চি জমিনে দুর্বার আন্দোলন গড়ে তুলে সরকারকে সংস্কার বাস্তবায়নে বাধ্য করবো ইনশাআল্লাহ।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এই নেতা দলের সর্বস্তরের নেতাকর্মীদের তাকওয়াবান হওয়ার প্রতি জোর দেন। পাশাপাশি জাগতিক এবং বস্তুজগতের যোগ্যতা ও গুণাবলী অর্জনের প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন

জাতীয় নির্বাচনে যে দুর্বলতা ও যোগ্যতার ঘাটতি ছিলো তা দ্রুত দূর করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি গ্রহণের সর্বস্তরের জনশক্তির প্রতি তাগিদ দেন।

হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ কালিমুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে এবং পৌরসভা

আমীর মোহাম্মদ আবুল হাসানাত পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসাইন, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন ও জাহাঙ্গীর আলম। জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও উপজেলা সাবেক আমীর মাওলানা মীর হোসাইন, বিশিষ্ট শিল্পপতি, আল কাউসার ট্রাস্টের চেয়ারম্যান জনাব এম এ বাসার, আল কাউসার ট্রাস্টেস্ট সেক্রেটারি এবিএম আব্দুর রব, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হোসেন পরান মজুমদার, হাজীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী জাকির হোসাইন মজুমদার প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ