POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় হামের উপসর্গে ঘুমন্ত অবস্থায় এক শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ২১, ২০২৬ | সময়: ১২:৫২ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় হামের উপসর্গে ঘুমন্ত অবস্থায় ফায়জুল ইসলাম আয়াত ১৫ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। জেলায় হামে ৪ শিশু ও উপসর্গে ৩ শিশুসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭ জনে।

চাঁদপুর সদর হাসপাতালে ৩৬ জন, কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জনসহ অর্ধশত শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোহেল রানা জানান, চলতি সপ্তাহে হামের প্রাদুর্ভাব নিয়ে হাসপাতালে শিশুদের সংখ্যা বাড়ছে। মৃত শিশু কচুয়া উপজেলার কাদলা গ্রামের বাসিন্দা। চারদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘুমে মারা যায় শিশু।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে জেলায় প্রায় ৯শ শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। মৃত্যুর সংখ্যা ৭ জনে দাঁড়িয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন